সিনিয়র নায়িকাদের ফ্লপ হওয়ার একমাত্র কারণ অতি অহংকার :ফিরোজ শাহী

আপডেট : ২২ জুলাই ২০১৪, ২০:১৬
চলচ্চিত্রের নতুন জুটি হিসেবে ফিরোজ শাহী ও ইশারা এরই ভেতরে তাদের ‘এই গল্পে ভালোবাসা নেই’ নামের ছবিটির কাজ শেষ করলেন। তবে ছবির শুটিংয়ের ভেতরেই এই জুটি নিয়ে আরও দুটি ছবি তৈরির জন্য প্রযোজকদের অফার আসতে শুরু করেছে। এ প্রসঙ্গে ছবিটির নায়ক প্রযোজক ফিরোজ শাহী বলেন, ‘আমরা খুব অল্প সময়ের আয়োজনে অনেকের সহযোগিতা পেয়েছি বলেই কাজটি সুন্দরভাবে করতে পেরেছি। এছাড়া ইশারা আমার ছবিতেই মূল চরিত্রে কাজের সুযোগ পেল। এর আগে সে একাধিক ছবিতে কাজ করলেও খুব একটা গুরুত্বপূর্ণ চরিত্র সে পায়নি। তাই আলোচনায় আসেনি। আমার একটি ছবিই তাকে আলোচনায় এনেছে। এরই ভেতরে ইশারা বেশ ক’টি ছবিতে কাজের অফার পেয়েছে। আগামী ছবির জন্যও আমি নতুনদেরকেই বেছে নেবো। কারণ সিনিয়র অনেকের কাছেই গিয়েছি, কিন্তু তাদের অহংকার দেখে দূরে সরে এসেছি। আমি মনে করি সিনিয়র নায়িকাদের ফ্লপ হওয়ার একমাত্র কারণ অতি অহংকার।’