গত কয়েক বছর ধরেই চিত্রনায়িকা নিপুণ ঈদে আলোচনায় থাকছেন। তবে এই আলোচনা মোটেও তার সিনেমা নিয়ে নয়। ঈদে একাধিক চ্যানেলে একাধিক টিভি অনুষ্ঠানের উপস্থিতিই তাকে আলোচনায় রাখছে বারবার। তবে এটি যে তার চলচ্চিত্রের ক্যারিয়ারের জন্য খুব একটা ইতিবাচক হচ্ছে না, তা নিপুণও খুব ভালো করেই বুঝেছেন। তাই এখন থেকে সাবধানী হয়েছেন টিভিতে কাজের ব্যাপারে। তবুও প্রচারের লোভেই যেন বারবার নিজের কাছে কম্প্রোমাইজ করছেন এই পড়তি নায়িকা।
