জাকারিয়া সৌখিনের ঈদের নাটক ‘প্রেম ও খুন’

আপডেট : ২২ জুলাই ২০১৪, ২০:১৭
মিলন, তিশা ও নিরবকে নিয়ে এবারের ঈদে ‘প্রেম ও খুন’ নামের একটি নাটক নির্মাণ করছেন জাকারিয়া সৌখিন। নাটকটির রচনা ও পরিচালনা করছেন তিনি। ‘প্রেম ও খুন’ নামের এই নাটকটি প্রচার হবে বাংলাভিশনে। নাটকে গল্পের প্রয়োজনে একটি রবীন্দ্রসংগীতও ব্যবহার করা হয়েছে। যা গেয়েছে কিশোর ও কনা। নাটকটি প্রসঙ্গে এর প্রযোজনা প্রতিষ্ঠান দ্য স্টোরি প্লেয়ারের প্রধান নির্বাহী ইয়াসমিন জাকারিয়া বলেন, ‘জাকারিয়া সৌখিনের গল্পে সবসময়ই একটা টানটান উত্তেজনা থাকে। এই গল্পেও ব্যতিক্রম নেই। দর্শকদের ঈদের অন্যতম আকর্ষণ হয়ে থাকবে এই নাটকটি।’