গর্ভবতী নারীদের গোপন ভিডিও রেকর্ড রাখায় ১৯০ মিলিয়ন ডলার গুণতে হবে যুক্তরাষ্ট্রে অবস্থিত জন হপকিনস হাসপাতাল কর্তৃপক্ষকে। হাসপাতালটির এক ধাত্রী চিকিত্সকের বিরুদ্ধে ভিডিও রেকর্ড রাখার অভিযোগ করে মামলা দায়ের করার পর তারা ঐ পরিমাণ অর্থ দিতে সম্মত হয়।
এ ঘটনায় ৮০০০ জন নারী নিকিতা লেভি নামের এক চিকিত্সকের বিরুদ্ধে মামলা দায়ের করে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি ক্যামেরা লুকিয়ে রেখে রোগীদের গোপন ভিডিও করেছেন। গত বছর ঐ চিকিত্সক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আইনজীবী জনাথন স্ককর এ ঘটনাকে ‘নিষ্ঠুর এবং প্রতারণামূলক’ বলে আখ্যায়িত করেছেন। লেভির এক সহকর্মী প্রথম তার এই অসত্ কর্মকাণ্ডের কথা ফাঁস করে দেন। ঐ সহকর্মী জানান, লেভি তার গলায় একটি কলমের ক্যামেরা পরে থাকত। এ ঘটনা জানাজানির পর তদন্ত করে কর্তৃপক্ষ লেভির হার্ড ড্রাইভ থেকে আরো ১২০০ ছবি ও ভিডিও ক্লিপ খুঁজে পায়।
