র্যাবের মিডিয়া শাখার পরিচালক মাহমুদ

আপডেট : ২২ জুলাই ২০১৪, ২১:৫১
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) এর লিগ্যাল এ্যান্ড মিডিয়া শাখার পরিচালকের দায়িত্বে যোগ দিয়েছেন নৌবাহিনীর কমান্ডার মুফতি মাহমুদ খান। মঙ্গলবার তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। এর আগে এ দায়িত্বে ছিলেন বিমান বাহিনীর উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান। র্যাব জানায়, এটিএম হাবিবুর রহমান গ্রুপ ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়ে নিজ বাহিনীতে নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন। ২০১২ সালের ২৯ ডিসেম্বর থেকে র্যাবের মুখপাত্রের দায়িত্ব পালন করে আসা হাবিবুর রহমান গতকাল মঙ্গলবার মুফতি মাহমুদ খানকে দায়িত্ব বুঝিয়ে দেন। মাহমুদ খান বলেন, তিনি চার মাস আগে র্যাবে সংযুক্ত হন। এরপর থেকে তিনি র্যাব-৯ এর অধিনায়কের দায়িত্ব পালন করছিলেন। বুধবার তিনি লিগ্যাল এ্যান্ড মিডিয়া শাখার পরিচালকের দায়িত্ব বুঝে নিয়েছেন।