কাউনিয়ায় বিকাশ কর্মীকে গুলি করে টাকা ছিনতাই

আপডেট : ২২ জুলাই ২০১৪, ২১:৫৬
কাউনিয়া উপজেলায় বিকাশ কর্মীর উপর গুলি চালিয়ে ৯ লাখ ২৬ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। ঘটনার পর পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন এবং ১ রাউন্ড গুলি উদ্ধার করে। এ ব্যাপারে কাউনিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জানা যায়, রংপুর মহানগরীর মাহিগঞ্জ এলাকার প্রাপ্তি এন্টারপ্রাইজের বিকাশ কর্মী মাইনুল ইসলাম ও গঙ্গাচড়া উপজেলার কৈকুড়ী গ্রামের ওবায়দুল্লাহ খান গতকাল মঙ্গলবার সকালে ছোটপুল বাজারের হারুন টেলিকমে বিকাশের ক্যাশ আউট করছিল। এ সময় সংঘবদ্ধ ছিনতাইকারীরা ৩টি পালসার মোটর সাইকেলে করে ওই দোকানের সামনে গিয়ে ১ রাউন্ড গুলি ছুঁড়ে ব্যাগে রক্ষিত ৯ লাখ ২৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় তাদের চিত্কারে লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা ফাঁকা গুলি ছুঁড়ে পালিয়ে যায়। ছিনতাইকারীদের ছোঁড়া গুলিতে মাইনুল ও ওবায়দুল্লাহ আহত হয়।