দিনাজপুর ৪০ বিজিবি গভীর রাতে ৬৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। এ সময় চোরাচালানীদের লক্ষ্য করে ২ রাউন্ড গুলি করে।
সোমবার ফুলবাড়ী উপজেলার কাটলা এলাবাড়ী সীমান্তে ৩০/৪০ জনের একটি চোরাচালানীর দল বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গভীর রাতে ভারত থেকে সীমান্ত পথে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি জোয়ানরা চোরাচালানীদের চ্যালেঞ্জ করে দাঁড়াতে বললে, চোরাচালানীরা বিজিবির উপর পাল্টা চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবি জোয়ানরা তাত্ক্ষণিক চোরাচালানীদের উপর লক্ষ্য করে ২ রাউন্ড গুলি ছুঁড়লে চোরাচালানীরা ৬৩০ বোতল ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়।
৪০ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল এম জাহিদুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করেন এবং বলেন, মাদক ও অস্ত্র পাচারকারীদের ব্যাপারে কোন ছাড় নেই।
