সাগরে ট্রলারডুবির ঘটনায় সোমবার মহেশখালী সৈকত থেকে আরো ২ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জেলে হচ্ছে মহেশখালী গোরকঘাটার চরপাড়া এলাকার হোসেন আলীর ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর (২০) ও ঘোনারপাড়া এলাকার আবু ছৈয়দের ছেলে জাকির হোসেন (২৮)। মহেশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, সোমবার বিভিন্ন সময় মহেশখালী গোরকঘাটার চর এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার ঝড়ের কবলে পড়ে কক্সবাজার বঙ্গোপসাগরে ৫টি বিহিঙ্গি বোট ডুবে যায়। উদ্ধারকৃত জেলে ডুবে যাওয়া মহেশখালীর একটি ট্রলারের জেলে ছিলেন। এর আগে রবিবার কক্সবাজার শহরের লাবণী পয়েন্ট সৈকতে ভাসমান অবস্থায় শফিউর রহমান (৩১) নামে আরেক জেলের লাশ এবং মোহাম্মদ খোকন (২২) নামের অপর জেলেকে উদ্ধার করা হয়।
