ফিলিস্তিনে ইসরাইলের হামলার প্রতিবাদে আবৃত্তিকর্মী-নাট্যকর্মীদের সমাবেশ

আপডেট : ২৩ জুলাই ২০১৪, ২০:০৯
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নগ্ন হামলা ও চলমান গণহত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রামের বিভিন্ন প্রগতিশীল আবৃত্তি ও নাট্যসংগঠনের কর্মী ও শিল্পীবৃন্দ এবং সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। গত ২১ জুলাই সোমবার বিকেলে নগরীর প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান, সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রাম, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ঐক্য পরিষদের যৌথ আয়োজনে এক সমাবেশ ও মানববন্ধনের মাধ্যমে তারা এ প্রতিবাদ জানান। মানববন্ধনে বক্তারা বলেন, ‘ফিলিস্তিনে ইতিহাসের জঘন্যতম মানবহত্যা চলছে। এমনকি বেছে বেছে শিশুদের হত্যা করা হচ্ছে। আর অন্যদিকে জাতিসংঘ ও বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানরা ইসরাইলের এ হত্যাযজ্ঞে নীরব সমর্থন দিয়ে যাচ্ছেন। মানব সভ্যতার ইতিহাসে তাদের এ অবস্থান একটি লজ্জাজনক অধ্যায়। জাতিসংঘ আজ একটি অকার্যকর ও আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।’ আবৃত্তিশিল্পী দেবাশীষ রুদ্রের সঞ্চালনায় এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য সুচরিত দাশ খোকনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি রণজিত্ রক্ষিত, যুগ্ম সাধারণ সম্পাদক মছরুর হোসেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম বাবু, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলাল, সাধারণ সম্পাদক শাহ আলম, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ঐক্য পরিষদের সভাপতি শেখ শওকত ইকবাল, সাধারণ সম্পাদক সুচরিত চৌধুরী টিংকু, পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার, শিক্ষক নেতা অঞ্চল চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট দীপক চৌধুরী, আবৃত্তিশিল্পী অ্যাডভোকেট মিলি চৌধুরী, ঋতুভিত্তিক নাট্যমেলা পরিষদের মো. আলী টিটো। প্রতিবাদী কবিতা পাঠ করেন অধ্যাপক বিকিরণ বড়ুয়া এবং অধ্যাপক আলেক্স আলীম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাট্যজন জাহাঙ্গীর আলম, মোসলেম উদ্দীন শিকদার, স্বপন মজুমদার, আবৃত্তিশিল্পী ফারুক তাহের, পঞ্চানন চৌধুরী, মুজাহিদুল ইসলাম, সাইদুল করিম প্রমুখ। সভায় চট্টগ্রামের প্রগতিশীল ত্রিশটি আবৃত্তি ও নাট্য সংগঠনের নেতৃত্ববৃন্দ উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন। সভায় উপস্থিত আবৃত্তি ও নাট্য সংগঠনগুলো হলো বোধন আবৃত্তি পরিষদ, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, তারুণ্যের উচ্ছ্বাস, ত্রিতরঙ্গ আবৃত্তি দল, মুক্তধ্বনি আবৃত্তি সংগঠন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ, শব্দনোঙর আবৃত্তি সংগঠন, বর্ণ আবৃত্তি পাঠশালা, শৈশব বাচিক চর্চা কেন্দ্র, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, স্বপ্নযাত্রী, অঙ্গন চবি, দৃষ্টি চট্টগ্রাম, চট্টগ্রাম আবৃত্তি একাডেমী, নাট্যদল গণায়ন নাট্য সম্প্রদায়, অরিন্দম নাট্যসম্প্রদায়, তির্যক নাট্যগোষ্ঠী, লোক থিয়েটার, উত্তরাধীকার, কথক, সমীকরণ, নাট্যাধার, থিওচ, মঞ্চমুকুট, অনন্য থিয়েটার, চট্টল থিয়েটার, নান্দিকারসহ বিভিন্ন সংগঠন। ইউসুফ হাসান বাপ্পী, সম্মিলিত আবৃত্তি জোট, চট্টগ্রাম