ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য আড্ডা ও স্মৃতিগীতিনাট্য অনুষ্ঠিত

আপডেট : ২৩ জুলাই ২০১৪, ২০:১০
ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর উদ্যোগে সম্প্রতি প্রকাশিত কয়েকটি বই নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমীতে এক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দেশের বিশিষ্ট লেখক ও গবেষক শান্তনু কায়সার। সাহিত্য একাডেমীর উপদেষ্টা প্রাণতোষ চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহণ করেন, অ্যাডভোকেট আবদুস সামাদ, গবেষক মুহম্মদ মুসা, অধ্যাপক সমীর কুমার মজুমদার, হারুনুর রশীদ, অধ্যাপক কৃপাল নারায়ণ চৌধুরী, কবি মুহিবুর রহিম, নন্দিতা গুহ, সঞ্জীব কুমার দেবনাথ, পিয়াস মজিদ, জহিরুল ইসলাম চৌধুরী স্বপন, শেখ জাহাঙ্গীর, অন্তরা রহমান টুংটাং ও সাহিত্য একাডেমীর সাধারণ সম্পাদক মিজানুর রহমান শিশির। সহিত্য আড্ডা সঞ্চালনা করেন সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন। পরে কুমিল্লার সমতট সাংস্কৃতিক সংগঠন পরিবেশন করে স্মৃতি গীতি নাট্য ‘শুনতে কি পাও’। এতে অংশ গ্রহণ করেন সমীর মজুমদার, তপন দেবনাথ, মানসি সাধু, আবদুল মালেক, হারুনুর রশীদ, হুমায়ুন কবির, প্রদীপ দাস, কাকন দাস, সুমন চক্রবর্তী, সাদিয়া হোসেন, সুমন রায়। শান্তনু কায়সারের গ্রন্থনায় স্মৃতিগীতিনাট্য নির্দেশনা দিয়েছেন সমীর মজুমদার। সংগীত পরিচালনায় ছিলেন মানসী সাধু।