নোয়াখালীর সেনবাগ উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে শিশুদের নিয়ে এক মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান গত ১৮ জুলাই অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক গোলাম কিবরিয়া বাচ্চুর সেনবাগ পৌর শহরের ৬নং ওয়ার্ডের চারিদ্রোন এলাকার সুরম্য বাড়িতে উপজেলার শিল্পকলা একাডেমির উদ্যোগে ওই নৃত্যাঅনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি উদয়ন দেওয়ান। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ভিপি আবু নাছের দুলাল, সেনবাগ উপজেলা শিল্পকলা একাডেমির সাবেক সেক্রেটারি এমএ আউয়াল প্রমুখ।
