‘আমি এক নার্স, সেবাই আমার ধর্ম’—এই স্লোগান নিয়ে সম্প্রতি টাঙ্গাইলের মির্জাপুরে আর্ন্তজাতিক সেবিকা (বিশ্ব নার্স) দিবস ও ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম দিন উপলক্ষে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে কুমুদিনী নার্সিং স্কুল ও কলেজে। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কুমুদিনী হাসপাতালের মেডিকেল সুপার ডা. প্রদীপ কুমার রায়, নার্সিং স্কুল ও বিএসসি নার্সিং কলেজের প্রিন্সপাল সিস্টার রিনা ক্রুস, ভাইস প্রিন্সিপাল শেফালি সরকার, শিক্ষক শিউলী গোমেজ, অণিমা পোদ্দার, আরতি সাহা, শামিমা খাতুন, মহসিনা খাতুন, সুষমা সরকার প্রমুখ।
