বঙ্গতে বিনামূল্যে বিশ্বকাপ খেলার ‘হাইলাইটস’

আপডেট : ৩০ মে ২০১৯, ২০:১০

দেশের সবচেয়ে বড় অন-ডিমান্ড ভিডিও স্ট্রিমিং ‘বঙ্গ’ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯-এর ডিজিটাল অংশীদার হিসাবে শুধুমাত্র বাংলাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একমাত্র প্রতিটি খেলার স্ট্রিমিং অনলাইন ভিডিও-ক্লিপ ও হাইলাইটস দেখানোর জন্য আইসিসির সাথে চুক্তিবদ্ধ হয়েছে।

ক্রিকেট ভক্তরা বিশ্বকাপের প্রতিটি খেলার বিশেষ মুহূর্তের ভিডিও-ক্লিপ ও হাইলাইটগুলো খেলার প্রায় সঙ্গেসঙ্গেই bongobd.com ওয়েবসাইটে একদম বিনামূল্যে দেখতে পাবেন!

বৃহস্পতিবার থেকে বঙ্গের ওয়েবসাইটে বিশেষ ভিডিও ও হাইলাইটসগুলো পাওয়া যাচ্ছে। দক্ষিণ এশিয়া মধ্যে শুধু বঙ্গ ওয়েবে এগুলো দেখা যাচ্ছে বলে জানান বঙ্গ’র পরিচালক মুশফিকুর রহমান মঞ্জু ও চিপ মার্কেটিং অফিসার জুন পার্ক।

আরও পড়ুন: ঈদ ঘিরে ১৩ দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা

বিশ্বকাপ ক্রিকেটখেলার বঙ্গ’র ওয়েব সাইটে ডিজিটাল ক্লিপ কভারেজ গুলো ক্রিকেট উন্মাদনায় ভক্তদের বাড়তি বিনোদনের লক্ষে লাইভম্যাচ-এর ভিডিও গুলো তাৎক্ষণিক উপভোগ করতে পারবে।

২০১৩ সালে প্রতিষ্ঠিত ডিজিটাল প্লাটফর্ম ‘বঙ্গ’দেশের বৃহত্তম কন্টেন্ট লাইব্রেরিতে সমৃদ্ধ হয়েছে যেখানে ‘বঙ্গঅরিজিনালস’, ‘ব্লকবাস্টারচলচ্চিত্র’, ‘জনপ্রিয়নাটক’, ‘মিউজিকভিডিও’, ‘ওয়েসসিরিজ’ এবং ‘খেলাধুলা’সহ বিনোদনের বিশাল সমাহার।

ইত্তেফাক/বিএএফ