ফোকাস

ঈদে নৃত্যাঞ্চল

আপডেট : ২৩ জুলাই ২০১৪, ২১:০৮
‘বাংলাভিশনে’ ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে নৃত্যাঞ্চল পরিবেশিত ঈদের বিশেষ নৃত্যানুষ্ঠান ‘হূদয় আমার নাচেরে’ পরিবেশিত হবে। নৃত্যে অংশ নিয়েছেন খ্যাতনামা নৃত্য জুটি শামীম আরা নীপা, শিবলী মহম্মদ ও নৃত্যাঞ্চলের নৃত্য শিল্পীরা। নৃত্যগুলো হলো—ময়ূর নৃত্য, সুফি, সামাল সামাল, ব্রজগোপী, সাতসুর, নাইয়ারে নাইয়া ইত্যাদি। নৃত্যানুষ্ঠানটি পরিচালনা করেছেন শামীম আরা নীপা ও শিবলী মহম্মদ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রেজা ইসলাম।