ঈদে হাসান জাহাঙ্গীরের হাফ ডজন নাটক

আপডেট : ২৩ জুলাই ২০১৪, ২১:০৮
পরিচালক ও অভিনেতা হাসান জাহাঙ্গীর। আসছে ঈদ উপলক্ষে পরিচালনা ও অভিনয় নিয়ে সমান ব্যস্ত তিনি। তার পরিচালনা ও অভিনীত প্রায় এক ডজন নাটক নিয়ে পর্দায় দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন হাসান। ইতোমধ্যে সব কাজ গুছিয়ে এনে চ্যানেলে জমা দেওয়ার কাজ শেষ হয়ে গেছে বলে জানান হাসান। ঈদের তার নির্মিত উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে এশিয়ান টিভিতে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘সংসার যাপন’, আরটিভিতে ‘একটি ভালোবাসার গল্প’, একুশে টিভিতে ‘ক্রোস লাভ’, বৈশাখী টিভিতে ‘ভালোবাসার অনুভবে’সহ আরও বেশকিছু নাটকে অভিনয় করছেন হাসান। এছাড়া অভিনীত কিছু উল্লেখযোগ্য নাটক হলো—বৈশাখী টিভিতে ‘মেয়েটি প্রতিশোধ নিতে চায়’, ‘মোবারকের ঈদ’। এ প্রসঙ্গে হাসান বলেন, ‘টেলিভিশনে টকশোতে অংশ নিতে ভালোই লাগে। কারণ এর মধ্য দিয়ে ঈদের আনন্দটা দর্শকদের সাথে কিছুটা হলেও ভাগাভাগি করা যায়। আর লাইভ অনুষ্ঠানগুলোতে তো সরাসরি তাদের অনুভূতিগুলো প্রকাশ দেখা যায়। ঈদে দর্শদের জন্য বেশ যত্ন করে নাটকগুলো করেছি। আশা করি অবসর সময়গুলো ভালো কাটবে।’ ঈদের পরপরই হাসানের ব্যস্ততা তার দুটি ধারাবাহিক নাটক নিয়ে। বৈশাখী টিভির জন্য নির্মাণ করছেন ‘নন্দিনী’ ও আর টিভির জন্য ‘পাগল মেলা’। এছাড়া আগামী ঈদুল আজহার জন্য নাটকের কাজও শুরু করে দেবেন তিনি।