আরটিভির প্রতিদিনের তারকাদের সরাসরি সাক্ষাত্কার বিষয়ক অনুষ্ঠান ‘তারকালাপ’। আজ ‘তারকালাপ’ ২৫০০ পর্বে পা দিল।
বাংলাদেশের জনপ্রিয় প্রায় সব অভিনেতা, অভিনেত্রী, শিল্পীসহ নানা অঙ্গনের তারকারা তারকালাপের অতিথি হয়ে এসেছেন।
২৫০০ পর্বে তারকালাপে পর্দাপর্ণ সম্পর্কে তারকালাপের প্রযোজক এম সামসুদ্দিন মিঠু বলেন, ‘গত প্রায় ৮ বছর যাবত এ অনুষ্ঠানটি আরটিভিতে সফলতার সঙ্গে প্রচার হচ্ছে। এর পিছনে বিগত দিনে বেশ কয়েকজন প্রযোজক বিপুল শ্রম দিয়েছেন। এই অনুষ্ঠানটির টিআরপিও অনেক ভালো।’
মডেল ও উপস্থাপিকা পারিহার উপস্থাপনায় ‘তারকালাপ’ প্রচার হয় আরটিভিতে প্রতিদিন সকাল ১০টা ৪০ মিনিটে।
