জোরদার হচ্ছে গৌরনদীকে জেলায় উন্নীতকরণের দাবি

আপডেট : ২৩ জুলাই ২০১৪, ২১:১৩
বরিশালের গৌরনদীকে জেলায় উন্নীতকরণের দাবি আবারও জোরদার হচ্ছে। সংসদ থেকে রাজপথে এ দাবিকে কেন্দ্র করে গৌরনদীবাসী এখন সোচ্চার। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল সদর উত্তর মহাকুমা গৌরনদীকে জেলায় উন্নীত করার লক্ষ্যে পাঁচ থানা পুলিশের হেড কোয়াটার গৌরনদী সার্কেল অফিস (সহকারী পুলিশ সুপারের কার্যালয়),সহকারী সেটেলমেন্ট অফিসারের কার্যালয়, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় অফিস, বন বিভাগের উপ-বিভাগীয় অফিস, বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের অফিস গৌরনদীতে স্থাপন করেন। গত ৫ জানুয়ারি নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে পুনরায় গৌরনদীকে জেলায় উন্নীতকরণের দাবি ওঠে। সম্প্রতি জেলা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকার একটি চাইনিজ রেস্তোরাঁয় ঢাকাস্থ গৌরনদীর বাসিন্দারের এক সভা অনুষ্ঠিত হয়। সভার আহবান করেন কুয়েত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান মিয়া। সভায় বক্তারা জেলার জন্য এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের কর্মসূচি পালনের আহবান জানান।