মাদারীপুরে ডাক বিভাগীয় ৩টি সাব পোস্ট অফিসের নিজস্ব ভবন নেই। দীর্ঘদিনেও নিজস্ব ভবন নির্মাণ না হওয়ায় বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীসহ কাজে আসা ব্যক্তিদের দুর্ভোগে পড়তে হচ্ছে। জেলা সদরের পুরান বাজার, চরমুগরিয়া ও রাজৈর উপজেলার খালিয়া সাব পোস্ট অফিসের (এসও) নিজস্ব ভবন নির্মিত হয়নি। মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সাব পোস্ট অফিস স্থাপনের প্রস্তাব দীর্ঘদিনেও বাস্তবায়ন হয়নি।
