পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে বুধবার বিমান হামলায় অন্তত ১৩ জঙ্গি নিহত হয়েছে। সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ডন অনলাইন জানায়, বিমান হামলার সময় ছয় জঙ্গি সোয়াতের একটি পর্বত এলাকায় লুকিয়েছিল এবং ঐ এলাকাটিকে ধ্বংস করা হয়েছে। —খবর টাইমস অফ ইন্ডিয়ার
পাকিস্তানে চলমান জার্ব-ই-আজব নামের সামরিক অভিযানে ঐ এলাকায় ৪ শতাধিক জঙ্গি নিহত হয়েছে। যার মধ্যে বিভিন্ন এলাকা থেকে পালিয়ে আসা বিদেশি জঙ্গির সংখ্যাই বেশি। গত ৪ জুন করাচিতে জিন্নাহ আন্তর্জাতিক বিমান বন্দরে তালেবান হামলার পর দেশটির সেনাবাহিনী ১৫ জুলাই থেকে জঙ্গি অধ্যুষিত অঞ্চলে এ অপারেশন চালিয়ে আসছে।
