সংবাদ কণিকা

আপডেট : ২৩ জুলাই ২০১৪, ২১:২২
মৃত্যুকে ফাঁকি! চলতি বছর দুর্ঘটনায় শিকার মালয়েশিয়া এয়ারলাইন্সের দুটি বিমানে ভ্রমণ করার কথা থাকলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে মৃত্যুকেই যেন ফাঁকি দিয়েছেন নেদারল্যান্ডসের এক সাইকেল দৌড়বিদ! মালয়েশিয়ার তেরেঙ্গানু সাইকেলিং টিমের হয়ে সাইকেলে বিশ্বভ্রমণ করে যাচ্ছেন মার্টিন। গত বৃহস্পতিবার ভূপাতিত মালয়েশিয়ার এমএইচ-১৭ ফ্লাইটে করে কুয়ালালামপুর যাওয়ার কথা ছিল তার। তবে ফ্রাঙ্কফুর্ট হয়ে গন্তব্যে যাওয়াটাই বেশি সাশ্রয়ী হবে ভেবে যাত্রা শুরুর কয়েক মিনিট আগে এমএইচ-১৭ ফ্লাইটে আর ওঠেননি মার্টিন। -দ্য ইন্ডিপেনডেন্ট চীনে ম্যাকডোনাল্ডসে মেয়াদোত্তীর্ণ মাংস চীনে যুক্তরাষ্ট্রভিত্তিক ওএসআই গ্রুপের মালিকানাধীন সাংহাই হুসি ফুড কোম্পানি লিমিটেড ম্যাকডোনাল্ডস ও কেএফসির চেইন শপগুলো মেয়াদোত্তীর্ণ মাংস সরবরাহ করে আসছে। সামপ্রতিক এক টেলিভিশন প্রতিবেদনে বিষয়টি উদঘাটিত হয়। আর এই প্রতিবেদন প্রকাশের পরপরই রবিবার সাংহাইয়ের স্থানীয় কর্তৃপক্ষ হুসি ফুড কোম্পানির কার্যক্রম বন্ধ করে দিয়েছে। —রয়টার্স গাঁজা চাষের পক্ষে রায় জার্মানিতে গাঁজা সেবনে আইনি বিধি-নিষেধ থাকলেও ‘বিশেষ অবস্থায়’ এর চাষের পক্ষে রায় দিয়েছে জার্মানির একটি আদালত। ‘বিশেষ অবস্থা’ বলতে আদালত দীর্ঘস্থায়ী ব্যথায় যারা ভুগছেন শুধু তাদের কথাই বলেছে। সমপ্রতি দীর্ঘস্থায়ী ব্যথার কারণ দেখিয়ে পাঁচ ব্যক্তি জার্মানির ‘ফেডারেল ইনস্টিটিউট ফর ড্রাগস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেসে’ নিজ বাসায় গাঁজা চাষের অনুমতির আবেদন করেন। —বিডিনিউজ