মানিকগঞ্জে যাকাতের কাপড় নিতে গিয়ে নিহত ২

আপডেট : ২৪ জুলাই ২০১৪, ২০:৪৯
মানিকগঞ্জের গার্লস স্কুল রোড এলাকায় গত বুধবার রাত ৮টায় যাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, ছালেহা বেগম (৫৫) ও জামেলা বেগম (৬০)। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানিকগঞ্জ সদর থানার ওসি আমিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন এবং আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান।