ঈদে আরটিভিতে গাইবেন মোনালি

আপডেট : ২৪ জুলাই ২০১৪, ২১:০২
এবার ঈদে আরটিভির লাইভে গাইতে আসছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী মোনালি ঠাকুর। মোনালি ঠাকুরের লাইভ প্রচার হবে আরটিভিতে ঈদের আগের দিন রাত ৭টা ৪০ মিনিটে। মোনালি ঠাকুর আগামী ২৮ জুলাই সকালে ঢাকা পৌঁছাবেন। চাঁদ ওঠার পর রাতে সরাসরি চলে যাবেন আরটিভির স্টুডিওতে। রাতে গান গেয়ে পরের দিন অথাত্ ঈদের দিন সকালে ভারতে ফিরে যাবেন। এবার ঢাকা সফরে আরটিভি ছাড়া আর কোনো অনুষ্ঠানে তিনি পারফর্ম করবেন না। পশ্চিম বঙ্গের মেয়ে মোনালি ঠাকুর ২০০৬ সালে ইনডিয়ান আইডল প্রতিযোগিতায় অংশ নেন। এরপর বলিউডের সিনেমা প্লেব্যাকে করে খ্যাতি অর্জন করেছেন। এর পাশাপাশি অভিনয় জগতেও নাম লিখিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে বলিউডে তার গাওয়া জনপ্রিয় কয়েকটি গানের মধ্যে রয়েছে ‘রঘুপতি রাঘব’ (কৃষ থ্রি), ‘সাওয়ার লু’ (লুটেরা), ‘জারা জারা টাচ মি’ (রেস), ‘আগা বাঈ’ (আইয়া), তোরে মারি এন্টি (গুন্ডে) এছাড়াও ওপার বাংলার ‘ইটস ১০০ পারসেন্ট লাভ’ ( ১০০% লাভ) ও ‘মাধু’ (রংবাজ), ‘পেয়ার লাল’ (দুই পৃথিবী)-সহ বেশ কিছু জনপ্রিয় গান আছে।