ব্রিটিশ কাউন্সিলের সাথে যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট : ২৪ জুলাই ২০১৪, ২১:০৫
হাসান আহমেদ চৌধুরী কিরনের পরিচালনায় এবারের প্রতিযোগিতার স্লোগান ‘যুক্তির রঙে আঁকি মুক্তির পথ’। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতা অনুষ্ঠানগুলো সাপ্তাহিক ভিত্তিতে প্রতি শুক্রবার সকাল ১১টা ০৫ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে। বাছাইয়ের মাধ্যমে ১৬টি বিশ্ববিদ্যালয় এতে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। এছাড়াও এবারের বিজয়ীদের নিয়ে এটিএন বাংলা ও ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে নির্মাতা জানান।