‘ইষ্টিকুটুম’ সিরিয়াল নিয়ে কলকাতায় দাঙ্গা

আপডেট : ২৪ জুলাই ২০১৪, ২১:০৭
বাংলার জনপ্রিয় সিরিয়ালগুলোর মধ্যে অন্যতম ‘ইষ্টিকুটুম’। সাঁওতাল মেয়ের জীবনের উপর তৈরি এই সিরিয়ালই এবার বন্ধ হয়ে যেতে পারে আদালতের নির্দেশে। আদালতকে জানানো হয়েছে যে ধরনের ভাষা এই সিরিয়ালে ব্যবহার করা হচ্ছে তা অত্যন্ত কুরুচিকর। সাঁওতাল মেয়েই এখানে মুখ্য চরিত্র অথচ সেই জনগোষ্ঠীকেই নানাভাবে অপমান করা হচ্ছে। সাঁওতাল মহিলার এই বেদনার কাহিনী এখন ঘরে ঘরে। এই সিরিয়ালের দৌলতে মুখ্য চরিত্র বাহার জনপ্রিয়তাও তুঙ্গে। খেরোয়াল সাঁওতা সুসার গোঁয়াতা নামে সাঁওতালদের একটি গোষ্ঠীর জীবনের উপর ভিত্তি করে এই সিরিয়াল তৈরি হয়েছে। সমস্যা সেখানেই। কলকাতা হাইকোর্টের দায়ের করা একটি মামলায় তীব্র আপত্তি তোলা হয়েছে সিরিয়ালের ভাষা নিয়ে। মামলাকারী একটি সাঁওতাল সংগঠন। তাদের বক্তব্য শুধু ভাষাই নয়, সাঁওতাল এই জনগোষ্ঠীর পূজো নিয়েও মনের মতো কাহিনী বানিয়েছেন নির্দেশক।