সোমালিয়ায় জঙ্গিদের গুলিতে নারী সংসদ সদস্য নিহত

আপডেট : ২৪ জুলাই ২০১৪, ২১:১৮
সোমালিয়ার জনপ্রিয় সুরকার এবং সংসদ সদস্য সাদো আলী ওয়ারসেম ইসলামী জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন। এসময় তার সাথে থাকা একজন সরকারি কর্মকর্তাও নিহত হয়েছেন। সোমালির রাজধানী মোগাদিসুতে এ হামলার ঘটনা ঘটে। আল কায়েদার সহযোগী আল সাবাব ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ইসলামী আল সাবাব গ্রুপের মুখপাত্র আব্দুল আজিজ আবু মুসাব বলেন, একজন রাজনীতিবিদ হিসাবে তার ওপর হামলা করা হয়েছে, সুরকার হিসাবে নয়। সাবেক প্রেসিডেন্ট সিয়াদ বারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ওয়ারসেমের গান। এবছর মোগাদিসুতে ওয়ারসেমসহ চারজন সংসদ সদস্য জঙ্গি হামলায় নিহত হয়েছেন।