ইসরাইলে আবারো যুক্তরাষ্ট্রের বিমান চলাচল শুরু হয়েছে। গত দু’দিন নিষেধাজ্ঞা থাকার পর গতকাল বুধবার থেকে আবারো সচল করা হয় বিমানের ফ্লাইট। কিন্তু গাজার পরিস্থিতি খুবই শীতল বলে সতর্ক করে দিয়েছে দেশটির বিমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। ইউএস ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন (এফএএ) গত মঙ্গলবার এই প্রথমবারের মত তেলআবিব বেন গুরিয়ন বিমান-বন্দরের উদ্দেশে ছেড়ে যাওয়া বিমানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং ইসরাইল ও গাজার সংকটাপন্ন অবস্থার কারণে এ নিষেধাজ্ঞা বুধবার পর্যন্ত বাড়ানো হয়। তবে এ নিয়ে খোদ যুক্তরাষ্ট্র ও ইসরাইলে সমালোচনার ঝড় ওঠায় বুধবারই সেটি বাতিল করে এফএএ।
