নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা শহরে পৃথক দুটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৮২ জন নিহত হয়েছে। বুধবার শহরের একজন উদারপন্থি মুসলিম নেতাকে লক্ষ্য করে চালানো প্রথম বোমা বিস্ফোরণে ৩২ জন নিহত হয় বলে স্থানীয় পুলিশ বিভাগ জানায়। এর কিছুক্ষণের মধ্যেই পাশের আরেকটি বাজারে অপর বিস্ফোরণে নিহত হয় আরো ৫০ জন। ঐ হামলার জন্য বোকো হামার জঙ্গিদের সন্দেহ করা হলেও তারা বিষয়টি নিয়ে কোনো বক্তব্য দেয়নি। বোকো হারাম ঐ হামলা চালিয়ে থাকলে তা দেশটির উদারপন্থি ধর্মীয় নেতাদের জন্য নতুন হুমকির কারণ হবে।
