গাজায় ইসরাইলি হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)। এতে দলটির চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদ এমপি বলেছেন, জাতিসংঘের মধ্যস্থতায় ইসরাইলি বাহিনী ও হামাসের মধ্যে যুদ্ধ বিরতির ব্যবস্থা করতে হবে। সমস্যার সমাধান হচ্ছে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠন। গাজায় ও পশ্চিম তীরে বাংলাদেশ থেকে প্যালেস্টাইন জনগণকে সহযোগিতা করার জন্য ডাক্তার, নার্সসহ স্বেচ্ছাসেবক পাঠানোর প্রস্তাব করেন তিনি। বিএনএফ মহানগর নেত্রী মাহজেবীন ওয়াহেদের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মোয়াজ্জেম হোসেন খান মজলিস, অ্যাডভোকেট এসএম ইসলাম, মীর রফিকুল ইসলাম আরজু, খালিদ হোসেন প্রমুখ।
