বিশ্বকাপ ফুটবলের রেশ না কাটতেই স্কটল্যান্ডের দিকে নজর বাংলাদেশের খেলা প্রিয় মানুষদের। রাত জেগে টিভির পর্দায় জমকালো উদ্বোধন অনুষ্ঠান দেখে যতটা মুগ্ধ হয়েছেন। তার চেয়ে ঢের বেশি হতাশা এসেছে দেশের ক্রীড়াবিদদের পারফরম্যান্সের খবর শুনে। কমনওয়েলথ গেমস বাংলাদেশের জন্য বড় আসর। কঠিন আসর। তার পরও এই মঞ্চে বাংলাদেশের ক্রীড়াবিদরা অন্তত সাফের মর্যাদা রাখবেন এটাই চাওয়া। কিন্তু সেদিকটায় খুব বেশি এগুতে পারছে না। বুধবার উদ্বোধনের পর গতকাল খেলা শুরু হয়েছে। প্রথম দিনে পানিতে নেমে মেয়েদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক ইভেন্টে মাহফুজা পঞ্চম হিটে ৩৫ জনের মধ্যে ২৬তম হয়েছেন। তার সময় ছিল ৩৫.৮৮ সেকেন্ড।
সাইক্লিংয়ে বাংলাদেশ পিছিয়ে। পুরুষদের সিপ্রন্ট কোয়ালিফাইংয়ে তালিকায় সবার নিচে। রয়েছেন বাংলাদেশের দুই সাইক্লিস্ট ইফতেখার রিফাত ও তরিকুল ইসলাম পুরুষদের টিটিতে কোয়ালিফাইং রাউন্ডে এক নম্বর লড়াইয়ে নাইজেরিয়ার কাছে ৩-০ সেটে হেরেছেন বাংলাদেশের জাবেদ আহমেদ ও মাহবুব বিল্লাহ জুটি এবং মানস চৌধুুরী।
