আসন্ন ঈদ উপলক্ষে বাজারে আসছে ফকির আলমগীরের ৩০তম একক অ্যালবাম ‘বেস্ট অব ফকির আলমগীর’। অ্যালবামে থাকছে ‘মায়ের এক ফোঁটা দুধের দাম’, ‘হঠাত্ কোন পথে’, ‘দেখা হলো দুজনে’, ‘আজও আছে একতারা’সহ তার জনপ্রিয় ১৩টি গান। এ প্রসঙ্গে ফকির আলমগীর বলেন, ‘রানা প্লাজার দুর্ঘটনার পর তা নিয়ে অ্যালবাম বাজারে আনি। এবার ঈদ উপলক্ষে এই অ্যালবাম। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’ এছাড়া এবার ঈদে জয়নাল আবেদীন সরকারের প্রযোজনায় বিটিভিতে প্রচার হবে ‘বেস্ট অব আলমগীর’ নামে একক সংগীতানুষ্ঠান। এখানে তার ৬টি গান থাকবে।
