মিস্টার পারফেকশনিস্ট আমির খান বারবারই তার ছবিতে বিভিন্ন এক্সপেরিমেন্ট করে দর্শকে সারপ্রাইজ প্যাকেজ দিয়েছেন। ‘ধুম ৩ এরপর এবার আমির খান তার আপকামিং ছবি ‘পিকে’তেও আনতে চলেছেন নতুন চমক| জানা গেছে এই ছবির পোস্টারে একটি স্টিরিও হাতে নগ্ন আমির খানকে দেখা যাবে| ‘পিকে’ ছবিটি পরিচালনা করছেন রাজকুমার হিরানি। যদিও এ বিষয়ে এখনও কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি। এমনও শোনা যাচ্ছে এই ছবিতে নাকি কো-স্টার অনুশকা শর্মার সঙ্গে একটি লম্বা কিসিং সিনও করবেন আমির| এই ছবিতে আমির খান একজন ভিনগ্রহের মানুষের চরিত্রে অভিনয় করছেন যে হঠাত্ করেই পৃথিবীতে এসে পড়েছে। এছাড়াও ছবিতে আমিরকে বিভিন্ন আবতারের রূপে দেখা যাবে। যদিও রাজনৈতির পটভূমির উপরই তৈরি হচ্ছে এই ছবি। আমির খান ছাড়াও ছবিতে অনুশকা শর্মা, সুশান্ত সিং রাজপুত ও বোমান ইরানি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।
