এই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী-সুরকার এফএ সুমনের নতুন একক ‘জাদুরে..’ অ্যালবামে, গেয়েছেন এই প্রজন্মের প্রতিভাবান গায়িকা সুহানা দিওয়ান। এই অ্যালবামে সুমন মোট ১২ জন গীতিকারের লেখা গান করেছেন। গানের সংগীত পরিচালনাও করেছেন এফ এ সুমন। এতে একটিই দ্বৈত গান রয়েছে। যেখাানে সুমনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সুহানা। ‘শুকরিয়া’ শীর্ষক গানটি মেলোডি-প্রধান। সব মহলের শ্রোতাকেই আকৃষ্ট করবে গানটি। পাশাপাশি সুমনের অন্য গানগুলোও বেশ চ্যালেঞ্জিং। এটি এফএ সুমনের ৪র্থ একক। যা ঈদ উপলক্ষে বাজারে ছেড়েছে জি-সিরিজ। দ্বৈত গানটি সম্পর্কে সুমন বলেছেন, ‘সুহানা দিওয়ান নতুন হলেও তার গায়কী শক্তি ভালো, তিনি গেয়েছেনও অনেক ভালো। আজকাল সবার অ্যালবামে একটি-দুটি ডুয়েট গানের সংযোজন ঘটছে। সেই ধারাবাহিকতারই একটি অংশ এই গান। উল্লেখ্য, সুহানা দিওয়ান এর আগে আরেক জনপ্রিয় শিল্পী ও সংগীত পরিচালক বেলাল খানের সর্বশেষ একক ‘শুনতে কি পাও’ অ্যালবামে বেলাল খানের সঙ্গে একটি দ্বৈত গান করেন। যা পরবর্তীতে ইউরো-সিজেএফবি ১২তম অ্যাওর্য়াড ইভেন্টে পারফর্ম করেন বেলাল খান এবং সুহানা দিওয়ান। ইউটিউবে গানটি ব্যাপক সাড়া ফেলেছে।
