৭ পর্বের সংসার যাপন

আপডেট : ২৫ জুলাই ২০১৪, ২১:১০
এবারের ঈদ উপলক্ষে এশিয়ান টিভির জন্য নির্মিত হয়েছে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘সংসার যাপন’। হাসান জাহাঙ্গীরের রচনা ও পরিচালনায় নাটকের গল্পে দেখা যাবে, আমাদের দেশের উচ্চবিত্ত পরিবারের ছেলেমেয়ে বিদেশে সুবিধা অর্জনের পর দেশে এসে মা-বাবার সঙ্গে থাকতে চায় না। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নওশীন, ঈশানা, হিল্লোল, অহনা, হাসান মাসুদ, হাসান জাহাঙ্গীর, কামরুল বাহার, খালেদা আক্তার কল্পনা, শিউলি শিলা, তমাল প্রমুখ।