ফেইক আইডি দিয়ে সায়নার ধোঁকাবাজি!

আপডেট : ২৫ জুলাই ২০১৪, ২১:১০
ফেসবুক একটি সামাজিক যোগাযোগের মাধ্যম। সবার সঙ্গে সবার সহজে যোগাযোগ করার জন্য এটি একটি ভালো ও সহজতম উপায়। কিন্তু এর থেকে সুবিধা নেওয়ার পাশাপাশি নীতিহীন কাজও করছেন অনেকে। বিশেষত ফেইক আইডি খুলে অনেকে প্রতারণা করে যাচ্ছেন। সম্প্রতি এমনই কাজ করলেন মডেল অভিনেত্রী সায়না আমিন। তবে সেটা বাস্তবে নয়। ‘ইন অ্যা রিলেশনশিপ’ নামে একটি নাটকে। এতে অভিনয় প্রসঙ্গে সায়না বলেন, ‘নাটকটির গল্প অনেকটাই বাস্তবধর্মী। এতে উপভোগ করার পাশাপাশি দর্শকের অনেক কিছু শিক্ষণীয় রয়েছে বলেই মনে করি।’ ঈদে নাটকটি এনটিভিতে প্রচার হবে বলে নির্মাতা জানান।