দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, ঈদের পর আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা প্রতিহত করতে আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজপথে প্রস্তুত থাকবে। শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ত্রাণমন্ত্রী বলেন, বিএনপি ইতিবাচক ও গঠনমূলক রাজনৈতিক কর্মকাণ্ডের ঘোষণা দিলে সরকার সহযোগিতা করবে। আর পূর্বের মত জ্বালাও পোড়াও নীতির আন্দোলন করলে আগের মতই তাদের সমুচিত জবাব দেয়া হবে।
আয়োজক সংগঠনের সভাপতি মাসুদ খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুল হক সবুজ, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম প্রমুখ।
