হার্ট অ্যাটাক কাদের হয় এমন প্রশ্ন করা হলে সকলেই হয়ত বলবেন পঞ্চাশোর্ধ পুরুষ অথবা মহিলাদের কথা। যদি কেউ বেশি অ্যাগ্রোসিভ হন তবে তিনি হয়ত বলবেন চল্লিশোর্ধ পুরুষ-মহিলাদের হার্ট এ্যাটাকের ঝুঁকি বেশি। তবে অতিসম্প্রতি ইয়েল বিশ্ববিদ্যালয়ের হূদরোগ বিশেষজ্ঞ ড: হারলান ক্রুমহোলজ এক গবেষণা রিপোর্টে উল্লেখ করেছেন ৩০ বছরের মহিলাদেরও হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে এবং ৩০ থেকে ৫৪ বছরের মহিলাগণ হার্ট অ্যাটাকের জন্য ঝুঁকিপূর্ণ সবচেয়ে বেশি। আমেরিকান কলেজ অব কার্ডিওলজির জার্নালে এ তথ্য প্রকাশ করা হয়েছে। তাই গবেষকগণ ৩০ থেকে ৫৪ বছরের মহিলাগণের বুকে ব্যথা, শ্বাসকষ্ট, বমি বমি ভাব, তীব্র অস্বস্তির মত উপসর্গ হলে অবহেলা না করার পরামর্শ দিয়েছেন।
এ ব্যাপারে নর্থশোর এলআইজে হেলথ সিস্টেমস-এর হূদরোগ বিশেষজ্ঞ ড: জেনিফার মিয়ার্স উল্লেখ করেছেন মহিলাগণই হার্ট অ্যাটাকের উপসর্গসমূহ সবচেয়ে বেশি অবহেলা করে থাকেন। এই বিশেষজ্ঞের মতে হার্ট অ্যাটাক যত দ্রুত সনাক্ত করা যাবে এবং যত দ্রুত চিকিত্সা শুরু করা যাবে ততই রোগীর জন্য মঙ্গল।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
