বেতন ও উত্সবভাতা না দেয়ায় শিক্ষক-কর্মচারী জোটের ক্ষোভ

আপডেট : ২৫ জুলাই ২০১৪, ২১:১৪
রমজানের শেষ পর্যায়ে এসেও বেসরকারি শিক্ষক কর্মচারীরা জুলাই মাসের বেতনের সরকারি অংশ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভুঁইয়া, জোটভুক্ত শিক্ষক সমিতির সভাপতি কাজী আব্দুর রাজ্জাক, কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রিন্সিপাল রেজাউল করিম ও মহাসচিব চৌধুরী মুগীসউদ্দিন মাহমুদ, অধ্যক্ষ পরিষদের সভাপতি প্রিন্সিপাল সামসুল হক ও মহাসচিব ড. মাহবুবুর রহমান মোল্লা, মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব মাওলানা মোঃ দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোঃ ইব্রাহীম ও মহাসচিব মোঃ জাকির হোসেন, শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের সভাপতি কামরুজ্জামান মিজান ও মহাসচিব আজিজুল হক রাজা প্রমুখ বলেন বেতন-বোনাস না পাওয়া বেসরকারি শিক্ষক কর্মচারীদের এবারের ঈদ কাটবে দুর্দশার মধ্য দিয়ে। -প্রেস বিজ্ঞপ্তি