বিতর্কিত ব্যক্তিকে বিয়ে করছেন রাখি সায়ন্ত

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ২০:৪২

চলতি বছরে বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। এর কিছুদিন আগেই বিয়ে করেছেন দীপিকা পাড়ুকোন। বলিউডের আরেকটি রাজকীয় বিয়ে হয়, যেটা প্রিয়াঙ্কা চোপড়ার। মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন তিনি।

এবার সাতপাকে বাঁধা পড়ছেন বিতর্কিত অভিনেত্রী রাখি সায়ন্ত। হঠাৎ করেই ইনস্টাগ্রামে এ ঘোষণা তিনি।

ইনস্টাগ্রামে এক ভিডিওতে তিনি বলেন, ‘আমি বিয়ে করতে যাচ্ছি। চাইলেই সবাই বিয়েতে আসতে পারেন। তার জন্যে নিজের পাসপোর্ট সাইজের ছবি দীপক কালালকে পাঠাতে হবে।’

দীপক কালাল হলেন রাখির হবু স্বামী। তিনিও রাখির মতো বিতর্কিত ভিডিও পোস্ট করে মাঝে মধ্যেই সংবাদ শিরোনামে আসেন।

রাখি ও দীপক কালাল। ছবি: জিনিউজ

অভিনেত্রী জানান, বিয়ের অনুষ্ঠান লস অ্যাঞ্জেলসে হতে চলেছে। বিয়ে উপলক্ষে বলিউডের প্রায় প্রথম সারির সমস্ত অভিনেতাই আসবেন বলে দাবি করেছেন রাখি সবন্ত।

এদিকে রাখি বিয়ের পিঁড়িতে বসবেন কিনা, সেই নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। সে জন্য রাখি ভক্তদের অপেক্ষা করতে হবে।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rakhi Sawant (@rakhisawant2511) on Nov 28, 2018 at 10:16pm PST

 

ইত্তেফাক/জেডএইচ