সানডে সিজুবার হ্যাট্টিকে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বড় জয়ের মধ্য দিয়ে শেষ হলো নিটল-টাটা বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ। উত্তর বারিধারা ক্লাবের বিরুদ্ধে পাওয়া ৮-০ গোলের জয়ে মুক্তিযোদ্ধা সংসদ ২৭ খেলায় ৪৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান পেয়ে লিগ শেষ করলো।
মুক্তিযোদ্ধা সংসদ দল অবশ্য এক ম্যাচ হাতে রেখে আগেই তৃতীয় স্থান নিশ্চিত করেছিল। আগেই অবনমন নিশ্চিত হয়ে যাওয়া উত্তর বারিধারা ২৭ খেলায় ১২ পয়েন্ট নিয়ে পেশাদার লিগ ছাড়লো।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবাহনীর চাইতে ১২ পয়েন্ট এগিয়ে থাকার সময়েই পেশাদার লিগের শিরোপা নিশ্চিত করে। আবাহনী হয় রানার্স আপ।
গতকাল শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে ১৫, ১৯ ও ৩৫ মিনিটে গোল করে হ্যাট্টিক করেন সানডে সিজুবা। ৪১ মিনিটে গোল করেন ইব্রাহিম। ৬৫ ও ৮৮ মিনিটে গোল করেন ইকবাল হোসেন ভুঁইয়া। ৮১ মিনিটে গোল করেন চওমিন রাখাইন। ৯০ মিনিটে মুক্তিযোদ্ধার হয়ে অষ্টম গোলটি করেন ইলেটা বেনজামিন।
পয়েন্ট টেবিল
প্রতিটি দল মোট ২৭ টি করে ম্যাচ খেলেছে
দল জয় ড্র হার পয়েন্ট
শেখজামাল ১৯ ৭ ১ ৬৪
ঢাকা আবাহনী ১৪ ১০ ৩ ৫২
মুক্তিযোদ্ধা ১৪ ৭ ৬ ৪৯
মোহামেডান ১২ ৯ ৬ ৪৫
ব্রাদার্স ১০ ৮ ৯ ৩৮
শেখ রাসেল ৮ ৮ ১১ ৩২
বিজেএমসি ৮ ৬ ১৩ ৩০
চট্টগ্রাম আবাহনী ৬ ৭ ১৪ ২৫
সকার ২ ১২ ১৩ ১৮
উত্তর বারিধারা ২ ৬ ১৮ ১২
