চলতি সপ্তাহেই বায়ার্ন মিউনিখের হয়ে মাঠে ফিরে আসার জন্য প্রস্তুত রয়েছেন ফ্র্যাঙ্ক রিবেরি, এমন ইঙ্গিতই দিয়েছেন কোচ পেপ গার্দিওলা। পিঠের ইনজুরির কারনে এই ফ্রেঞ্চ উইঙ্গার বিশ্বকাপও খেলতে পারেননি। কিন্তু চলতি সপ্তাহে জার্মান চ্যাম্পিয়নদের সাথে হালকা অনুশীলনের পরে জানা গেছে তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠছেন। শনিবার বরুসিয়া মোনচেনগ্লাডব্যাচের বিপক্ষে টেলেকম কাপে তাকে হয়তবা মাঠে দেখা যেতে পারে। এ সম্পর্কে গার্দিওলা এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘চলতি সপ্তাহে রিবেরি বেশ ভাল অনুশীলন করেছেন। আশা করছি হামবুর্গে কিছু সময়ের জন্য তিনি মাঠে নামতে পারবেন।’-বাসস
