আফগানিস্তানে ১৫ বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা

আপডেট : ২৫ জুলাই ২০১৪, ২১:৩৬
আফগানিস্তানের ঘোর প্রদেশে সন্দেহভাজন এক তালেবান বন্দুকধারীর গুলিতে রাস্তার পাশে থেমে থাকা দুটি যানবাহনের ১৫ জন যাত্রী নিহত হয়েছে। পুলিশ জানায়, এক বন্দুকধারী রাস্তার পাশে থামানো দুটি গাড়িতে গুলি করে পালিয়ে যায়। ঐ বন্দুকধারীর গুলিতে চার নারী ও এক শিশুসহ ১৫ জন যাত্রী নিহত হয়। দেশটির ঘোর প্রদেশের গভর্নরের মুখপাত্র আব্দুল হাই কাতিবী এএফপিকে জানান, রাস্তার পাশে থামানো দুটি গাড়ির যাত্রীদের ওপর এক বন্দুকধারী গুলি চালালে ঐ হতাহতের ঘটনা ঘটে। তিনি আরো জানান, ঐ বন্দুকধারী গাড়ি দুটির যাত্রীদের নামিয়ে লাইন দিয়ে দাঁড়ানোর নির্দেশ দেন। এরপর সে যাত্রীদের মাথা ও বুকে গুলি করে হত্যা করে।