বাগদাদে গাড়ি বোমা হামলায় নিহত ২১

আপডেট : ২৫ জুলাই ২০১৪, ২১:৩৬
ইরাকে নতুন প্রেসিডেন্ট হিসাবে কুর্দি রাজনীতিবিদ ফুয়াদ মাসুমকে নির্বাচিত করার কয়েক ঘন্টার মধ্যেই রাজধানী বাগদাদে জোড়া বোমা হামলায় ২১ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। সরকারি কর্মকর্তারা এ খবর জানান। -এএফপি। পুলিশ জানায়, বাগদাদের ব্যস্ত বাণিজ্যিক এলাকা কারাদাহের পাশে একটি রেস্টুরেন্টের কাছে ইফতারের সময় এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। লোকজন তখন ইফতারের জন্য সেখানে জড়ো হচ্ছিল। একমিনিটের ব্যবধানে বোমায় সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়। নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা জানান, এ ধরনের ঘটনা এখানে যেভাবে বাড়ছে,তাতে ভবিষ্যত্ ইরাক কোথায় যাবে তা বলা কঠিন। বোমা হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। দেশটিতে আইন প্রণেতারা নতুন প্রেসিডেন্ট হিসাবে যখন ফুয়াদ মাসুমকে নির্বাচিত করলেন, তার কয়েক ঘন্টার ব্যবধানেই এই হামলার ঘটনা ঘটে।