বোকা বাক্সের বিশেষ অতিথিরা!

আপডেট : ২৬ জুলাই ২০১৪, ১৯:৫৭
এবারের ঈদেও বোকাবাক্সের ৭ দিনব্যাপী আয়োজনে একাধিক চ্যানেলে গান গেয়ে দর্শক মুগ্ধতা নেবার চেষ্টায় চ্যানেলগুলো। এই তালিকায় এবারের শিল্পী সমৃদ্ধিও ব্যাপক। তালিকায় রয়েছেন অঞ্জন দত্ত, নচিকেতা, মিতালী মুখার্জী কিংবা হৈমন্তী শুক্লা। দেশ টিভির ‘কল-এর গান’-এ ঈদের পরদিন গাইবেন অঞ্জন দত্ত। রাত ৯টা ৪৫ মিনিট থেকে শুরু হবে অনুষ্ঠানটি। ‘কল-এর গান’-এ ঈদের চতুর্থ দিন থাকছে অন্বেষা দত্ত গুপ্তর পরিবেশনা। আর ঈদের ষষ্ঠ দিন গাইবেন রাধা বন্দোপাধ্যায়। এশিয়ান টিভির ‘মিউজিক আওয়ার’ অনুষ্ঠানে ঈদের দিন গান গাইবেন মিতালী মুখার্জী। একই অনুষ্ঠানে ঈদের পরদিন নচিকেতা, ঈদের তৃতীয় দিন হৈমন্তী শুক্লা, ঈদের চতুর্থ দিন জোজো, ঈদের পঞ্চম দিন রাঘব চট্টোপাধ্যায়, ঈদের ষষ্ঠ দিন সমিধ এবং ঈদের সপ্তম দিন গান গাইবেন রূপংকর। অনুষ্ঠানটি এশিয়ান টিভির স্টুডিও থেকে রাত সাড়ে ১০টায় প্রচার হবে। এছাড়া আরটিভিতে সরাসরি গান গেয়ে শোনাবেন ভারতীয় সঙ্গীতশিল্পী মোনালী ঠাকুর। আরটিভিতে ঈদের আগের দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে দেখা যাবে অনুষ্ঠানটি। ২৮ জুলাই সকালে তিনি ঢাকা আসবেন।