পবিত্র রমজান মাস শেষ প্রায়। তাই বিভিন্ন শোবিজ তারকাদের ইফতার পার্টির আনুষ্ঠানিকতাও শেষ হতে চলেছে। রোজার মাসের শেষ পর্যায়ে বিশেষ ইফতারের আয়োজন করলো ‘লিডার’ ছবির কলাকুশলীরা। দিলশাদুল হক শিমুলের পরিচালনায় এই ছবির কলাকুশলীদের দেখা যাচ্ছে ছবিতে। বা থেকে নবাগতা রুবিনা, নির্মাতা শিমুল, চিত্রনায়িকা মৌসুমী, ফেরদৌস ও ওমরসানী।
