কন্যা সন্তানের মা ইশা কোপিকার

আপডেট : ২৬ জুলাই ২০১৪, ২০:৩৪
কন্যা সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী ইশা কোপিকার। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তার প্রথম সন্তানের জন্ম হয়। ইশার স্বামী টিমি নারঙ্গ ভারতীয় গণমাধ্যমকে বলেছেন, ‘আমার জীবনে দ্বিতীয়বারের মতো কোনো মেয়ে এলো। প্রথমে ছিলো ইশা আর এবার আমার মেয়ে। আমি খুব গর্বিত।’ অভিনেতা ইন্দর কুমারের সঙ্গে প্রায় দশ বছরের প্রেম ছিলো ইশার। সেই প্রেম ভাঙনের পর অভিনেত্রী প্রীতি জিনতার মাধ্যমে পরিচয় হয় হোটেল মালিক টিমি নারঙ্গের সঙ্গে। এরপর ২০০৯ সালের ২৯ নভেম্বর দুজনে বিয়ে করেন।