গায়ক প্রীতম আহমেদের ডিজিটাল অ্যালবাম প্রকাশনায় রবি আজিয়াটার কর্মকর্তা মাহমুদ হাসান ফয়সাল, সঙ্গীত পরিচালনক ও কণ্ঠশিল্পী কৌশিক হোসেন তাপসসহ কলাকুশলীবৃন্দ
বৈশাখী টিভির গল্প লেখা প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়ে গেল সম্প্রতি। গতকাল ২৪ জুলাই রাজধানীর একটি হোটেলে পুরস্কার বিতরণী ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়। বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এই প্রতিযোগীতার প্রধান দুই বিচারক খ্যাতিমান কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, আনিসুল হক, ম্যাক্সকোলার প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ারেসুল হাবিব, বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠান প্রধান আহসান কবির, হেড অফ কর্পোরেট ফারহানা নিশো, অভিনেতা জাহিদ হোসেন শোভন, প্রাণ আরএফএল গ্রুপের মিডিয়া প্রধান সুজন মাহমুদ এবং এই আয়োজনের প্রকল্প পরিচালক পলাশ মাহবুব।
