লাইভে সিসিমপুর

আপডেট : ২৬ জুলাই ২০১৪, ২০:৩৬
শিশুদের জনপ্রিয় টিভি অনুষ্ঠান সিসিমপুর। সিসিমপুরের জনপ্রিয় চরিত্র হালুম, টুকটুকি, ইকরি ও শিকু। শিশুতোষ শিক্ষামূলক অনুষ্ঠানে সিসিমপুরে এরা অভিনয় করে দারুণ জনপ্রিয়। এবার শিশুদের সাথে টেলিফোনে সরাসরি কথা বলতে আরটিভি লাইভে হাজির হচ্ছেন হালুম, টুকটুকি, ইকরি ও শিকু। শাহরিয়ার ইসলামের প্রযোজনায় ঈদ উপলক্ষে আরটিভিতে ‘সিসিমপুর লাইভ’ প্রচার হবে ঈদের তৃতীয় ও চতুর্থ দিন সকাল ১০টা ৫ মিনিটে। এছাড়া রেকর্ডেড ‘সিসিমপুর’ প্রচার হবে ঈদের প্রথম দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম দিন দিন পর্যন্ত সকাল ১০টা ৫ মিনিটে।