ঈদঅনুষ্ঠানে গত তিন বছর ধরেই দর্শক জনপ্রিয়তার ফলাফল হিসেবে টিআরপি
জরিপে সেরা নাটকসহ অনুষ্ঠান নিয়ে রেকর্ড গড়েছে বাংলাভিশন। সেই
ধারাবাহিকতায় এবারের ঈদের সেই সাফল্য অক্ষুন্ন রাখতে পারবেন কিনা এমন প্রশ্নে চ্যানেলটির অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ বলেন,‘ সবার মতো গড়পড়তা আয়োজন না
করে এবার আমরা মাত্র দুটি সরাসরি গানের আয়োজন রেখেছি। এছাড়া ঈদ অনুষ্ঠানমালায় বাংলাভিশন সবসময় নাটককে প্রাধান্য দিয়ে থাকে । এবারের নাটক
নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘এতদিন নাটক নির্বাচনের ক্ষেত্রে রম্য ধাঁচকে প্রাধান্য দেওয়া হয়েছে। এখন আমরা চেষ্টা করছি পরিবারের প্রয়োজনের চ্যানেল হিসেবে দাঁড় করাতে। পারিবারিক বন্ধনগুলো যাতে আরও দৃঢ় হয় সেই লক্ষ্যে আমরা এখন নাটক প্রচার করব। এত চ্যানেলের ভীড়ে দর্শ জনপ্রিয়তায় সার্বিক একটু তো কঠিন হয়েছে সত্যি। আমার ধারণা, বর্তমান সময়ে টেলিভিশন মিডিয়া ঝুঁকির মধ্যে পড়বে। এখন কোনো নতুন চ্যানেল নতুন করে জনপ্রিয় করা অত্যন্ত কঠিন।
