সময়ের তরুণ সাংবাদিক ও নাট্যকার রুদ্র মাহফুজের রচনায় আসছে ঈদে একটি নাটক ও একটি টেলিফিল্ম প্রচারিত হবে। ঈদের পঞ্চমদিন বিকাল ৪টায় একুশে টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্ম ‘ভালোবাসা অতঃপর’। দাম্পত্য জীবনের মনস্তাত্বিক গল্পের উপর ভিত্তি করে রচিত টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তারিন, অপূর্ব, টয়া ও তানভীর। এছাড়া ঈদের সপ্তমদিন এনটিভিতে রাত ৮.১০ মিনিটে প্রচারিত হবে বিরতিহীন নাটক ‘ব্লাক কফি’।
