আস্ট্রেলিয়ায় অবৈধভাবে আসা ১৫৭ তামিল শরণার্থীকে দেশটির একটি জেলখানায় আটক রাখার সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে তাদের ব্যাপারে নীতির কোন পরিবর্তন করা হবে না। ভারত থেকে গতমাসে অবৈধভাবে সমুদ্রপথে আসা এসব শরণার্থী সম্পর্কে বিস্তারিত তেমন কিছু বলা হয়নি। তবে তাদেরকে আগামী মাসে উচ্চ আদালতে শুনানি জন্য হাজির করা হবে। অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী স্কট মরিসন গত শুক্রবার জানান, গত জুনমাসে ভারত থেকে অবৈধভাবে সমুদ্রপথে আসা প্রায় ১৫৭ জন তামিল শরণার্থীকে একটি জেলখানায় আটক রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে তিনি ঐসব শরণার্থী সম্পর্কে বিস্তারিত কিছু বলতে অস্বীকার করেছেন। তিনি বলেন, প্রতিমাসে হাজার হাজার শরণার্থী অবৈধভাবে সমুদ্রপথে এ দেশে আসার চেষ্টা করছে এবং অনেকে সমুদ্রে নৌ-দুর্ঘটনায় মারাও যাচ্ছে। কাজেই সরকার এ ব্যাপারে কোন ছাড় দিতে পারে না বলে তিনি উল্লেখ করেন। অভিবাসন মন্ত্রী বলেন, এসব শরণার্থীকে অস্ট্রেলিয়ায় পুনর্বাসিত করার কোন পরিকল্পনা সরকারের নেই। কারণ এ ধরনের কোন আইন এ দেশে নেই। ভবিষ্যতে এ ধরনের কোন আইন পরিবর্তন করার সম্ভাবনাও নেই।
